Posts

বাংলাদেশের আর্ন্তজাতিক বাণ্যিজ্যের অতীত,বর্তমান এবং ভবিষ্যত সম্ভবনাঃ

Image
  বাংলাদেশের আর্ন্তজাতিক বাণ্যিজ্যের অতীত,বর্তমান এবং ভবিষ্যত সম্ভবনাঃ লেখকঃ আরিফুল ইসলাম ভূঁইয়া । আদি কাল থেকে বাংলাদেশ ব্যবসা-বাণিজ্যের জন্য বিদেশীর নিকট সুর্বণভূমি। প্রাচীনকাল থেকেই বাংলা ব্যবসা-বাণিজ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি অঞ্চল ছিল। এই অঞ্চলটি বৈদেশিক বাণিজ্যের একটি ট্রানজিট হিসেবে ব্যবহার হতো । জাতীয় জাদুঘরের কর্মকর্তা শরিফুল ইসলাম তাঁর একটি প্রবন্ধে উল্লেখ করেছেন,“ মৌর্য সাম্রাজ্যের পতনের পর ভারতবর্ষের রাজনৈতিক ঐক্য দুর্বল হয়ে পড়ে।” এই সুযোগে বহিরাগত জাতি ভারতে রাজনৈতিক আধিপত্য বিস্তার করে। প্রথমে গ্রিক, পরে শক-পার্থিয়ান ও শেষে কুষাণরা আসে। কুষাণরা ভারতবর্ষে উত্তর-পশ্চিম সীমান্ত অঞ্চল দখল করে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। ব্যবসায়িক লেনদেনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও কুষাণ মুদ্রার প্রচলন ঘটে। কুষাণ মুদ্রা ভারতীয় ব্যবসা বাণিজ্যের ইতিহাস বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।  প্রাচীন আমল থেকেই বাংলা অঞ্চল ব্যবসা-বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ছিল তা ইতিহাস পর্যালোচনায় ধারনা পাওয়া যায়। বাংলাদেশের অসংখ্য নদী-নালা অভ্যন্তরীণ বাণিজ্য উপযোগী সুবিধাজনক যোগাযোগ ব্যবস্থ...

রপ্তানি-পণ্যের বৈচিত্রকরণঃ দেশের শিল্প-বাণিজ্যের ক্রমবর্ধমান উন্নয়ন গতিধারা সুসংহতকরনের জন্য অপরিহার্য ..

Image
  দেশের শিল্প-বাণিজ্যের ক্রমবর্ধমান উন্নয়ন গতিধারা সুসংহতকরনের জন্য রপ্তানি-পণ্যের বৈচিত্রকরণ অপরিহার্য..   বাংলাদেশের অর্থনীতি দীর্ঘদিন ধরে কৃষির ওপর নির্ভরশীল হলেও বর্তমানে এ প্রবণতা মূলত সেবা ও শিল্প নির্ভরতার দিকে ঝুঁকে পড়েছে। কালের বির্বতন ও সময়ের চাহিদায় কারনে এইখাতে প্রধাণ্য বেশী থাকবে এটাই স্বাভাবিক। স্বাধীনতার পর যেখানে জিডিপিতে শিল্পখাতের অবদান ছিল মাত্র ৯ ভাগ, তা এখন বেড়ে ২০২০-২১ অর্থবছরে প্রায় ৩৫.১১ ভাগ হয়েছে, যার মধ্যে ম্যানুফ্যাকচারিং খাতের অবদান ২২.৪০ শতাংশ। অন্যদিকে স্বাধীনতার পর যেখানে জিডিপিতে কৃষিখাতের অবদান ছিল ৫০ শতাংশের বেশি, তা এখন হ্রাস পেয়ে ২০২০-২১ অর্থবছরে ১২ শতাংশ হয়েছে। জনসংখ্যা বৃদ্ধির চাপ ,কর্মসংস্থানের প্রয়োজনীয়তা অর্থনেতিক চাহিদা কৃষি প্রধান অর্থনীতির দেশকে ক্রমান্বয়ে শিল্প ও সেবা খাতের নির্ভরতার দিকে নিয়ে যাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে ক্রমান্বয়ে কৃষির তুলনার 'সেবা' ও 'শিল্প' খাত থেকে বাংলাদেশ বেশি পরিমাণে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করে আসছে। বাংলাদেশ পরিসংখান ব্যুরো ২০২১ সালের তথ্যানুসারে বাংলাদেশের জিডিপি 'সেবা', 'শিল্প' ও কৃ...

মহামারীর কালীন ক্ষুদ্র ব্যবসায়ীদের দুর্দশা এবং ভবিষ্যতে উত্তরণের উপায়:

Image
  মহামারীতে দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের দুর্দশা ও ভবিষ্যতের উত্তরণের পথঃ লেখকঃ আরিফুল ইসলাম ভূঁইয়া । দেশের অর্থনীতির উন্নতিতে পোষাক শিল্প, ভারী ও মাঝারী শিল্প ,রেমিটেন্স প্রবাহের পাশাপাশি অর্থনৈতিক অগ্রযাত্রায় এবং সরকারী হিসেবে প্রায় ২ কোটি ৭৭ লক্ষ লোকের কর্মসংস্থান এর ক্ষেত্র তৈরিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের অবদান অনস্বীকার্য। দেশের বিভিন্ন প্রান্তে গড়ে উঠা এই ব্যবসা-বাণিজ্য যেমনি দেশের অর্থনীতিতে গতির সঞ্চার করে, তেমনি বেকার অদক্ষ জনশক্তির কাজের ক্ষেত্র তৈরি করে। এই সেক্টরটি একাধারে উদ্যোক্তা সৃষ্টি, বেকারত্ব হ্রাস, পণ্যের সহজ বিপণন ব্যবস্থা সৃষ্টি, সমাজের অর্থনৈতিক কর্মকান্ডে বৈষম্য দূরীকরণে অবদান রেখে আসছে অবধারিত ভাবে। ইতিহাসবিদগন মনে করেন প্রায় চার হাজার বছর ধরে বিশ্বে ক্ষুদ্র ব্যবসায়ের প্রচলন রয়েছে। স্বল্প পুঁজি, স্বল্প সংখ্যক শ্রমিক নিয়ে এই ব্যবসা গঠন করা যায় বলে দেশের আনাছে কানাছে সর্বত্র বিভিন্ন ধরণের ক্ষুদ্র ব্যবসা চালু রয়েছে। দেশের মোট জিডিপিতে প্রায় ২৫ শতাংশ ক্ষুদ্র ব্যবসায়ীদের অবদান রয়েছে। এনবিআর-এর সাবেক চেয়ারম্যান, মোশাররফ হোসেন ভূঁইয়া একটি সেমিনারে বলেন,‘২০০৭-২০০৮ সালে প...
Image
  আর্ন্তজাতিক ব্যবসা-বাণিজ্যে নেগোসিয়াশন (Negotiation) গুরুত্বঃ   লেখকঃ আরিফুল ইসলাম ভূঁইয়া নেগোসিয়েশন কিঃ নেগোসিয়েশনের হচ্ছে একটি কৌশলগত আলোচনা যা উভয় পক্ষের নিকট গ্রহণযোগ্য হয় এবং   আলোচনার মাধ্যমে একটি একটি চুক্তিতে উপনিত হওয়া যায়। আলোচনায় মাধ্যমে একটি   পক্ষ   অপর পক্ষকে তার দৃষ্টিভঙ্গির সাথে একমত হতে রাজি করানোর চেষ্টা করে।   আন্তর্জাতিক ব্যবসা বাণ্যিজের ক্ষেত্রে নেগোসিয়েশন অথবা আলাপ-আলোচনার মাধ্যমে উইন-উইন অবস্থা তৈরি করাই হচ্ছে বিরাট সাফল্য। তথ্য উপাত্ত ও যুক্তি দিয়ে বিপক্ষ দলের নিকট হতে ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন সুবিধাদি আদায় করে নেওয়া হলো সন্তোষজনক নেগোসিয়েশন। আন্তর্জাতিক পরিমন্ডলে বিভিন্ন ক্ষেত্রে নেগোসিয়েশন এর প্রয়োজন রয়েছে। যাহা যে কোন দেশ,সংস্থা বা প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে বহুলাংশে সহযোগিতা করে। এর কয়েকটি ধাপ রয়েছেঃ নেগোসিয়েশনের ধাপ সমূহঃ যেমন; প্রস্তুতি, আলোচনা, লক্ষ্য স্পষ্টকরণ, উইন-উইন আউটকাম, চুক্তি, কর্মপরিকল্পনা বাস্তবায়ন । নেগোসিয়েশনের জন্য বিষয়টির উপর যথেষ্ট প্রাক প্রস্তুত আবশ্যক । অন্যথায় এটি ফলপ্রসূ হবে না। দ্বীপাক্ষিক/ত্রিপাক্ষি...

বাজেট ভাবনা ২০২১-০২২

Image
  দেশী-বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে ২০২১-২০২২ অর্থবছরের জাতীয় বাজেটে প্রভাবঃ লেখকঃ আরিফুল ইসলাম ভূঁইয়া ইতিবাচক প্রভাবঃ গত সপ্তাহে জাতীয় সংসদে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থ মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। জাতীয় সংসদে ২০২১-২০২২ অর্থ বছরের বাজেটকে জীবন-জীবিকা ও সমৃদ্ধির বাজেট হিসেবে অবহিত করা হয়েছে। প্রস্তাবিত বাজেটের মোট ব্যাপ্তি রাখা হয়েছে ৬ লক্ষ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। বর্তমান চলমান মহামারী সময়ে প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা হয়েছে অনেক। এই আলোচনায় বাজেটের ব্যাপ্তি নিয়ে আলোকপাত করবো না । বাজেটে যে বিষয় গুলো ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগের উপর প্রভাব ফেলতে পারে এই আলোচনায় ঐ সকল প্রস্তাবনা নিয়ে আলোকপাত করব। নিন্মোক্ত প্রস্তাবনা গুলো দেশের ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কর্পোরেট খাতে নিন্মোক্তভাবে কর হ্রাসের প্রস্তাব করা হয়েছেঃ সাধারনভাবে ৩২.৫ শতাংশ থেকে ২.৫% হ্রাস করে ৩০ শতাংশ করা হয়েছে। পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানীর ক্ষেত্রে ২৫% হতে ২.৫% হ্রাস করে ২২.৫ শতাংশ করা হয়েছে। একক ব্যক্তি কোম্পানীর করহার ৩২.৫ শতাংশ থেকে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।আরএমজি সেক্টর ১০...