বাণিজ্যিক নিষেধাজ্ঞা,আর্ন্তজাতিক বাণিজ্য চুক্তি এবং বাংলাদেশের আর্ন্তজাতিক বাণিজ্যের সীমাবদ্ধতাঃ
লেখকঃ আরিফুল ইসলাম ভূঁইয়া। বর্তমান সময়ে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা ও ইউরোপের স্মরণাতীত কালের বাণিজ্য নিষেধাজ্ঞা বিশ্ব অর্থনীতিকে ভয়াবহভাবে সংকটে ফেলে দিয়েছে এই সংকট একদিকে দেশগুলোকে উদ্বিগ্ন করে তুলেছে, অন্যদিকে সংকট থেকে উত্তরণের নতুন নতুন পথের সন্ধান করে দিচ্ছে। মহামারীর সময় থেকে বর্তমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পর্যন্ত, বিশ্ব ক্রমাগত বিভিন্ন ভাবে খাদ্য,জ্বালানী, বাণিজ্য,নিরাপত্তা ইত্যাদির মতো বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। বিশ্ব যখন করনা মহামারির প্রভাব পুনরুদ্ধার করতে হিমশিম খাচ্ছে, তখন রুশ-ইউক্রেনীয় সংঘাত বৈশ্বিক অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা মারাত্মক হুমকি হিসেবে দেখা দিয়েছে। উন্নত, অনুন্নত এবং উন্নয়নশীল সকল দেশ নানা ভাবে এই যুদ্ধের প্রভাবে সাঙ্ঘাতিকভাবে ক্ষতির সম্মুখীন । সমস্যা গুলোকে মোকবেলায় রাষ্ট সমূহকে প্রতিনিয়ত নতুন নতুন ভাবনা,পরিকল্পনা নিয়ে ভাবতে হচ্ছে। অনেক দেশের সংকট মোকাবেলায় বিভিন্ন গৃহিত পদক্ষেপ সমূহ কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন পক্ষ দ্বারা প্রতিরোধ/প্রতিবাদেরও সম্মুখীন হচ্ছে। এই প্রতিরোধ শুধু অভ্যন্তরীণ নয়, প্রভাবশালী দেশের বিভিন্ন বাণিজ্য নিষেধাজ্ঞার সমস্য...