বাজেট ভাবনা ২০২১-০২২
দেশী-বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে ২০২১-২০২২ অর্থবছরের জাতীয় বাজেটে প্রভাবঃ লেখকঃ আরিফুল ইসলাম ভূঁইয়া ইতিবাচক প্রভাবঃ গত সপ্তাহে জাতীয় সংসদে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থ মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। জাতীয় সংসদে ২০২১-২০২২ অর্থ বছরের বাজেটকে জীবন-জীবিকা ও সমৃদ্ধির বাজেট হিসেবে অবহিত করা হয়েছে। প্রস্তাবিত বাজেটের মোট ব্যাপ্তি রাখা হয়েছে ৬ লক্ষ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। বর্তমান চলমান মহামারী সময়ে প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা হয়েছে অনেক। এই আলোচনায় বাজেটের ব্যাপ্তি নিয়ে আলোকপাত করবো না । বাজেটে যে বিষয় গুলো ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগের উপর প্রভাব ফেলতে পারে এই আলোচনায় ঐ সকল প্রস্তাবনা নিয়ে আলোকপাত করব। নিন্মোক্ত প্রস্তাবনা গুলো দেশের ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কর্পোরেট খাতে নিন্মোক্তভাবে কর হ্রাসের প্রস্তাব করা হয়েছেঃ সাধারনভাবে ৩২.৫ শতাংশ থেকে ২.৫% হ্রাস করে ৩০ শতাংশ করা হয়েছে। পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানীর ক্ষেত্রে ২৫% হতে ২.৫% হ্রাস করে ২২.৫ শতাংশ করা হয়েছে। একক ব্যক্তি কোম্পানীর করহার ৩২.৫ শতাংশ থেকে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।আরএমজি সেক্টর ১০...