মহামারী করোনা'র আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের উপর প্রভাবঃ
মহামারী করোনা'র আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের উপর প্রভাবঃ আরিফুল ইসলাম ভূঁইয়া করোনা মহামারীর ক্ষতিকর প্রভাবের কারনে সমগ্র বিশ্ব ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন খাতে নানাবিধ সমস্যা মোকাবিলায় হিমশিম খাচ্ছে। করোনা মহামারিতে আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য সংকুচিত হওয়ায় চাপের মুখে পড়েছে অর্থনীতি । মহামারীতে পোষাক শিল্প, চিকিৎসা সেবা, পর্যটন খাত, বিমান পরিবহন সেবা, চামড়া শিল্প বেশী ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থনীতিতে হয়তো এর বেশ রেশ টানতে হবে কয়েক বছর যাবত। তার পরেও, করোনার প্রভাবে বিশ্বের সমগ্র অর্থনীতির চক্র ভেঙে যাবে বা ভাঙ্গন থেকে বিরত রাখা যাবে না, তা কিন্তু নয়। করোনা'র আঘাতে অর্থনীতি এবং ব্যবসা-বাণিজ্যে অনেকটা হোচট খেলেও বিভিন্ন দেশের সময়পযোগী পদক্ষেপ, কর্মতৎপরতা, বিশ্ব বাণিজ্য সংস্থার নির্দেশনা, কর্মপরিকল্পনা এবং সদস্য রাষ্ট্রসমূহের তা প্রতিপালনে আন্তরিক প্রচেষ্টার ফলে বিশ্ব অর্থনীতি এখনও একটি শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে। অনেকগুলো দেশের সরকারের শক্তিশালী আর্থিক কাঠামো ও আর্থিক নীতি সম্ভবত সবচেয়ে বড় কারণ হিসেবে কাজ করছে। বর্তমান বিশ্ব বাণিজ্যে সবচেয়ে বেশী ভূমিকা রাখছে গণ ন...