রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি) নতুন জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ কি না!
বিশ্ব বাণিজ্য প্রেক্ষাপট, পর্ব ২ রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি) নতুন জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ কি না! আরিফুল ইসলাম ভূঁইয়া আর্ন্ত জাতিকব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চীন হচ্ছে মার্কেট লিডার। আর সেই চীনের উদ্যোগে দীর্ঘ আট বৎসরের অক্লান্ত চেষ্টায় এবং বহু দেন-দরবারের বিনিময়ে অবশেষে গঠিত হয়েছে বিশ্বের ১৬টি দেশের সমন্বয়ে রিজিওনাল কম্প্রিহেনসিভ র্পাটনারশিপ (আরসিইপি)। চীন যেহেতু ব্যবসা-বাণিজ্য, উৎপাদনশীলতায় আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী সর্বোচ্চ পর্যায়ে এবং তাদের সাথে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীরা অনেক পিছিয়ে তাই চীন সবসময় চাইবে সবাইকে তাদের সাথে প্রতিযোগিতায় নামিয়ে বাণিজ্যিকভাবে লাভবান হতে। বাংলাদেশসহ যারা উন্নয়নশীল দেশের তকমায় বিভিন্ন ব্যবসায়িক সুবিধাদি ভোগ করে থাকে (যা চীনের জন্য প্রযোজ্য নয়) চীন চাইবে ঐ সকল দেশকে বিভিন্ন ফোরামে নিয়ে এসে গোটা বাজার তার দখল করে নিতে। তখন প্রাপ্য সুবিধাদি ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র , ন্যাটোসহ অন্যান্য জোটভুক্ত দেশগুলো উঠিয়ে নিবে। যখন প্রচুর বৃষ্টির পর পাহাড় থেকে প্রবল বেগে পানি প্রবাহিত হয় তখন নিন্ম অঞ...