Posts

রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি) নতুন জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ কি না!

Image
  বিশ্ব বাণিজ্য প্রেক্ষাপট, পর্ব ২   রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি) নতুন জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ কি না! আরিফুল ইসলাম ভূঁইয়া  আর্ন্ত জাতিকব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চীন হচ্ছে মার্কেট লিডার। আর সেই চীনের উদ্যোগে দীর্ঘ আট বৎসরের অক্লান্ত চেষ্টায় এবং বহু দেন-দরবারের বিনিময়ে অবশেষে গঠিত হয়েছে বিশ্বের ১৬টি দেশের সমন্বয়ে রিজিওনাল কম্প্রিহেনসিভ র্পাটনারশিপ (আরসিইপি)। চীন যেহেতু ব্যবসা-বাণিজ্য, উৎপাদনশীলতায় আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী সর্বোচ্চ পর্যায়ে এবং তাদের সাথে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীরা অনেক পিছিয়ে তাই চীন সবসময় চাইবে সবাইকে তাদের সাথে প্রতিযোগিতায় নামিয়ে বাণিজ্যিকভাবে লাভবান হতে। বাংলাদেশসহ যারা উন্নয়নশীল দেশের তকমায় বিভিন্ন ব্যবসায়িক সুবিধাদি ভোগ করে থাকে (যা চীনের জন্য প্রযোজ্য নয়) চীন চাইবে ঐ সকল দেশকে বিভিন্ন ফোরামে নিয়ে এসে গোটা বাজার তার দখল করে নিতে। তখন প্রাপ্য সুবিধাদি ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র , ন্যাটোসহ অন্যান্য জোটভুক্ত দেশগুলো উঠিয়ে নিবে। যখন প্রচুর বৃষ্টির পর পাহাড় থেকে প্রবল বেগে পানি প্রবাহিত হয় তখন নিন্ম অঞ...

প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টিতে বৈদেশিক বিনিয়োগ এবং বিনিয়োগ উন্নয়ন সংস্থাসমূহের ভুমিকাঃ

Image
  প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টিতে বৈদেশিক বিনিয়োগ এবং বিনিয়োগ উন্নয়ন সংস্থাসমূহের ভুমিকাঃ আরিফুল ইসলাম ভূঁইয়া। বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করা, বিনিয়োগ সুরক্ষা এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা   ইত্যাদি বিষয়ে সরকারি বিনিয়োগ উন্নয়ন সংস্থাসমূহ নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বৈদেশিক বিনিয়োগ স্বল্পোন্নত যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য নিয়ন্ত্রক ‍বুনিয়াদি হিসেবে স্বীকৃত। বর্তমান পরিস্থিতিতে সমগ্র বিশ্বে বৈদেশিক বিনিয়োগ অবনমন হচ্ছে। ওয়ার্ল্ড ইনেভেস্টমেন্ট রিপোর্ট ২০২০-এর তথ্য মতে করোনা পরবর্তী ২০২০ সালে বৈশ্বিক বিনিয়োগ ৪০ শতাংশ কমে গিয়ে ১ দশমিক ৫৪ ট্রিলিয়ন মার্কিন ডলার থেকে ১ ট্রিলিয়ন ডলারে নেমে আসার সম্ভবনা রয়েছে। যার প্রভাবে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশসমূহে করোনা পরবর্তী   বৈদেশিক বিনিয়োগ উল্লেখযোগ্য হারে হ্রাস পেতে পারে।বাংলাদেশ বাংকের তথ্য মতে ২০১৯ সালে নীট এফডিআই (এফডিআই হচ্ছে সরাসরি বৈদেশিক বিনিয়োগ) প্রবাহ ছিল ২৮৭ কোটি ৩৯ লক্ষ ৫০ হাজার ইউএস ডলার,যা আগের বছরের তুলনায় ২০ শতাংশ কম। ২০১৮ সালে দেশে এফডিআই প্রবাহ ছিল ৩৬১ কোটি ৩৩...