উন্নয়নশীল থেকে উন্নত: বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরের পথে"
উন্নয়নশীল থেকে উন্নত: বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরের পথে" আরিফুল ইসলাম ভূঁইয়া : বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি সমগ্র বিশ্বে আজ সমাদৃত । ১৯৭৩ সালের ৮ বিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতি বর্তমানে ২০২৩ সালে এসে ৪২০.৫২ বিলিয়ন (১.৪৮ ট্রিলিয়ন) মার্কিন ডলারে উন্নিত হয়েছে। ইয়াহু ফাইন্যান্স ডটকম ৩১ অক্টোবর, ২০২৩-এ একটি নিবন্ধ প্রকাশ করেছে। যেখানে বাংলাদেশ সহ ২৫টি দেশের অর্থনীতির বর্তমান অগ্রগতির ধারা অব্যাহত থাকলে এখন থেকে ৫২ বছর পর অর্থ্যাৎ ২০৭৫ সালে বিশ্ব অর্থনীতিতে দেশগুলোর অবস্থান কি হবে তা তুলে ধরা হয়েছে। নিবন্ধনটি নিয়ে বাংলাদেশের আনন্দিত হওয়ার বিষয় হচ্ছে ২০৭৫ সালের বিশ্ব অর্থনীতির ২৫টি দেশের মধ্যে বাংলাদেশ আলোচনায় রয়েছে। যেখানে বলা হয়েছে ২০৭৫ সালে বিশ্ব অর্থনীতির ১৬তম অবস্থানে থাকবে বাংলাদেশ। তাদের নিবন্ধনে অর্থনীতির কি কি বিবেচনায় ২৫টি দেশ বিশ্ব অর্থনীতিতে প্রভাব বিস্তার করবে সেই সব বিষয়গুলো নিয়ে একটু আলোকপাত করা যেতে পারে। প্রতিবেদনটিতে যুক্তরাষ্ট্র, চীন এবং ভারতের অর্থনীতির উত্থান এবং এটিকে ধরে রাখার প্রচেষ্টা গুলোকে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করার চেষ...